সোমবার , মার্চ 9 2026
Breaking News

Jalpaiguri: ভোট প্রস্তুতির প্রাথমিক পর্ব হিসাবে ভোটকর্মীদের প্রশিক্ষন শুরু জলপাইগুড়িতে

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, জলপাইগুড়ি

Jalpaiguri: ভোট প্রস্তুতির প্রাথমিক পর্ব হিসাবে ভোটকর্মীদের প্রশিক্ষন শুরু জলপাইগুড়িতে রাজ্যে বিধানসভা (Jalpaiguri) নির্বাচনের নির্ঘন্ট এখনও ঘোষিত না হলেও ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে জলপাইগুড়ি জেলা প্রশাসন। সোমবার থেকে জলপাইগুড়ি জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে সরকারি কর্মীদের ভোট প্রশিক্ষন। জলপাইগুড়ি জেলা পরিষদ ভবনে সোমবার থেকে শুরু করা হয়েছে সেক্টর অফিসারদের প্রশিক্ষন। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে এদিন জেলার সাতটি বিধানসভা এলাকার দুশো আঠাশ জন সেক্টর অফিসারকে প্রশিক্ষন দেওয়া হয়েছে।
ভোটদাতাদের কোন কোন তথ্য দিয়ে সহায়তা করা যাবে সে বিষয়ে জানানো হয়েছে। উপস্থিত ছিলেন জেলাশাসক শামা পারভীন সহ অন্যান্য আধিকারিকগন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।