শনিবার (kolkata) ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা শেষে কলকাতার তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন করে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা অভিযোগ করেন এদিন ব্রিগেডের সভায় যাবার পথে গিরীশ পার্কে বিজেপি কর্মী সমর্থকরা তাদের বাস দাঁড় করিয়ে মন্ত্রীর বাড়িতে হামলা চালান। মন্ত্রীর বাড়ির সামনে কয়েকজন তৃণমূল সমর্থক দলীয় ফ্লেক্স লাগাচ্ছিলেন, তাদের ওপরেও হামলা চালিয়ে ইট পাথর, বোতল ছুড়ে তাদের জখম করা হয় বলে জানান মন্ত্রী। তিনি আরও বলেন গাড়িতে করেই বিজেপি কর্মী সমর্থকরা ইট, পাথর, বোতল নিয়ে এসেছিলো। মন্ত্রী শশী পাঁজাকেও পাথর ছুড়ে খুনের চেষ্টা করে বিজেপি কর্মী সমর্থকরা, মন্ত্রী নিজেও আহত হন। হামলায় জখম হন কয়েকজন পুলিশ কর্মী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্রিগেডের সভা থেকে হিসাব নেবার দাবী তুলেছেন, মন্ত্রী শশী পাঁজার প্রশ্ন হিসাব নেবার স্বরুপ কি এটা?মন্ত্রী ব্রাত্য বসু বলেন কোনো মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনা ভারতে প্রথম। গুন্ডামী করেই কি বাংলায় ক্ষমতা দখল করতে চায় বিজেপি এই প্রশ্ন রাখেন মন্ত্রী ব্রাত্য বসু। সাংসদ সায়নী ঘোষ প্রধানমন্ত্রীর হিসাব নেবার দাবি প্রসঙ্গে বলেন প্রধানমন্ত্রীর সভার দিনেই মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনায় বিজেপি কর্মীদের যে উত্তেজনার প্রকাশ ঘটেছে তা থেকেই পরিষ্কার এরাজ্যে ক্ষমতায় আসলে বিজেপি রাজ্য জুড়ে গুন্ডামি করে সন্ত্রাসের রাজত্ব সৃষ্টি করবে। রাজ্যের মানুষ দেখুক বিজেপি কি পরিবর্তন আনতে চাইছে। তৃণমূল বদলার রাজনীতি করেনা, চাইলে তৃণমূল পালটা দিতে পারতো, কিন্তু রাজনৈতিক লড়াই নীতির লড়াই আর সেই আদর্শেই বিশ্বাস করে তৃণমূল বলে জানান মন্ত্রী শশী পাঁজা।
kolkata: ব্রিগেডের জন সভায় যাবার পথে বাস দাঁড় করিয়ে মন্ত্রীর বাড়িতে হামলার অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কলকাতা
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper