বৃহস্পতিবার , মার্চ 12 2026
Breaking News

kolkata: লোকভবনে শপথ গ্রহন করলেন পশ্চিমবঙ্গের নব নিযুক্ত রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কলকাতা

kolkata: লোকভবনে শপথ গ্রহন করলেন পশ্চিমবঙ্গের নব নিযুক্ত রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবিকলকাতার (kolkata) লোকভবনে বৃহস্পতিবার শপথ গ্রহন করলেন পশ্চিমবঙ্গের নবনিযুক্ত রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। এদিন তাকে শপথ বাক্য পাঠ করান কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। শপথ গ্রহন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গ বিধানসভার স্পীকার বিমান বন্দোপাধ্যায়, রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী, রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগন। উল্লেখ্য পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস পদত্যাগ করার পর তামিলনাড়ুর রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি কে পশ্চিমবঙ্গের স্থায়ী রাজ্যপাল পদে নিযুক্ত করা হয়। বুধবারই নব নিযুক্ত রাজ্যপাল কলকাতায় পৌঁছান। এদিন শপথ গ্রহন এর পর রাজ্যপাল উপস্থিত সকলের সাথে সৌজন্য বিনিময় করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।