মেট্রোয় (kolkata) আত্মহত্যার চেষ্টা ক্রমশ বেড়েই চলেছে । শনিবার দুপুর ১টা ৬ মিনিট নাগাদ ব্লু লাইনে কালীঘাট মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটে। যাত্রীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয় ।এই ঘটনায় ময়দান থেকে দক্ষিণেশ্বর ও মহানায়ক উত্তমকুমার থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নেন মেট্রো রেল কর্তৃপক্ষ। কলকাতা মেট্রোর তরফে জানানো হয়, শনিবার দুপুরে এক যাত্রী আপ লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। এই ঘটনায় আংশিক ব্যাহত হয় মেট্রো পরিষেবা। এদিন দুপুর ১টা ২৯ মিনিট থেকে ব্লু লাইনে পরিষেবা স্বাভাবিক হয়।
kolkata: কালীঘাট মেট্রোয় আত্মহত্যার চেষ্টা
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কলকাতা
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper