সোমবার , ফেব্রুয়ারি 23 2026
Breaking News

kolkata: প্রয়াত মুকুল রায়ের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হলো বিধানসভায়

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কলকাতা

kolkata: প্রয়াত মুকুল রায়ের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হলো বিধানসভায়প্রয়াত বিধায়ক মুকুল রায় কে শ্রদ্ধা জ্ঞাপন (kolkata) করা হলো বিধানসভা ভবনে। রবিবার গভীর রাতে কলকাতার নিউটাউনে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিধায়ক মুকুল রায়। সোমবার দুপুর বারোটা নাগাদ বিধায়কের মরদেহ নিয়ে আসা হয় বিধানসভা ভবনে। সেখানে শায়িত বিধায়কের মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন বিধানসভার স্পীকার বিমান বন্দ্যোপাধ্যায়, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় , মন্ত্রী ফিরহাদ হাকিম, শোভনদেব চট্টোপাধ্যায় সহ অন্যান্য বিধায়ক গন। বিধানসভা ভবনে শ্রদ্ধাজ্ঞাপন পর্ব শেষ জলে মরদেহ নিয়ে যাওয়া হয় প্রয়াত বিধায়কের কাঁচরাপাড়ার বাসভবনে। সেখানে শ্রদ্ধাজ্ঞাপন পর্ব শেষ হলে মরদেহ নিয়ে যাওয়া হয় হালিশহর শ্মশানে, সেখানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। প্রয়াত বিধায়কের পুত্র শুভ্রাংশু রায় জানান সমস্ত কিছু সম্পন্ন হয়েছে সাংসদ তথা তৃণমূল এর সেনাপতি অভিষেক বন্দোপাধ্যায় এর তত্বাবধানে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।