রাজ্যে আবারো (kolkata) বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস। রবিবার সকাল থেকেই ঝোড়ো হাওয়া সহ দুপুরে হালকা বৃষ্টি। সোমবার থেকে বৃহস্পতিবার এর মধ্যেইবজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর এও জানিয়েছে মঙ্গল ও বুধবার ঝড় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে ।সোমবার থেকে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস । পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম , মুর্শিদাবাদ ,হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান এবং নদিয়ায় বৃষ্টির পরিমাণ বাড়ার আশঙ্কা। পাশাপাশি উওর বঙ্গের দার্জিলিং ,কালিম্পং আলিপুরদুয়ার , কোচবিহার , জলপাইগুড়ি , উত্তর দিনাজপুর জেলাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা ।
kolkata: রাজ্যে আবারো বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কলকাতা
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper