রবিবার , এপ্রিল 5 2026
Breaking News

kolkata: শনি ও রবিবার শিয়ালদহ ডিভিশনে বাতিল একাধিক ট্রেন

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কলকাতা

kolkata: শনি ও রবিবার শিয়ালদহ ডিভিশনে বাতিল একাধিক ট্রেন শনিবার ও রবিবার (kolkata) নন-ইন্টারলকিং কাজের জন্য শিয়ালদহ ডিভিশনের দমদম জংশন স্টেশনে ট্র্যাফিক ব্লকের কাজের জন্য একাধিক ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল । ৪ এপ্রিল শনিবার রাত ১১টা ৫০ মিনিট থেকে ৫ এপ্রিল ভোর ৪টা ২০ মিনিট পর্যন্ত , মোট সাড়ে চার ঘণ্টা ট্র্যাফিক ব্লক রাখা হবে পূর্ব রেল সূত্রে খবর । এই কাজের জন্য বহু ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। ৪ এপ্রিল, শনিবার বাতিল ট্রেন গুলো হল – “শিয়ালদহ–কৃষ্ণনগর সিটি জংশন ডাউন ৩১৮৪৪ ,শিয়ালদহ–ডানকুনি আপ ৩২৪৯১ ও ডাউন ৩২৪৯২ ,শিয়ালদহ–রানাঘাট আপ ৬৩১১১ ,শিয়ালদহ–নৈহাটি আপ ৩১৪৪১ ও ডাউন ৩১৪৫০ , শিয়ালদহ–বনগাঁ জংশন আপ ৩৩৮৫৯ ও ডাউন ৩৩৮৬০ । ৫ এপ্রিল, রবিবার বাতিল ট্রেন গুলো হল -“শিয়ালদহ–কৃষ্ণনগর সিটি জংশন আপ ৩১৮১১ ,শিয়ালদহ–বনগাঁ জংশন আপ ৩৩৮১১ ,শিয়ালদহ–ডানকুনি আপ ৩২২১১ ও ডাউন ৩২২১২।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।