রবিবার , ফেব্রুয়ারি 22 2026
Breaking News

Leopard: বন দপ্তরের পাতা খাঁচায় বন্দী হলো একটি চিতাবাঘ ,আতঙ্কমুক্ত এলাকাবাসী

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

Leopard: বন দপ্তরের পাতা খাঁচায় বন্দী হলো একটি চিতাবাঘ ,আতঙ্কমুক্ত এলাকাবাসী বন দপ্তরের (Leopard) বক্সা ব্যাঘ্র প্রকল্প পশ্চিম বিভাগের দক্ষিন রায়ডাক রেঞ্জের কর্মীদের পাতা খাঁচায় শনিবার রাতে ধরা পড়লো একটি চিতাবাঘ। জানা গেছে তুরতুরি গ্রাম পঞ্চায়েতের রামপুর এলাকায় কয়েকদিন ধরেই একটি চিতাবাঘ আতঙ্ক সৃষ্টি করেছিলো। দক্ষিন রায়ডাক রেঞ্জের কর্মীরা খবর পেয়ে শনিবার রাতে ছাগলের টোপ দিয়ে রামপুর এলাকায় একটি খাঁচা পাতেন। ছাগল খাবার লোভে রাতেই খাঁচায় বন্দী হয় চিতাবাঘটি। খবর পেয়ে রবিবার সকালে বন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে খাঁচা সহ চিতাবাঘটিকে নিয়ে যান। তারা জানান চিতাবাঘটির স্বাস্থ্য পরীক্ষার পর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। চিতাবাঘটি ধরা পড়ায় আতঙ্কমুক্ত হয়েছেন এলাকাবাসী।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।