এসআইআর (Mamata Banerjee) বহু সংখ্যক নাম বাদের প্রতিবাদে নেতা-মন্ত্রীদের নিয়ে শুক্রবার থেকে ধর্মতলার মেট্রো চ্যানেলে ধর্নায় বসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।আজ মঙ্গলবার পাঁচ দিনের মাথায় এসআইআর ধর্না প্রত্যাহার করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি এদিন জানান ,পাঁচ দিনের মাথায় SIR-ধর্না প্রত্যাহার করলেন । মঙ্গলবার সন্ধ্যায় ধর্না প্রত্যাহারের ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এও বলেন, “অভিষেকের যে প্রস্তাব, বিচারের দরজা যখন উন্মুক্ত হয়েছে ,পাঁচ দিন তো আমরা রাস্তায় আছি ,আমি দরকারে ৫০ দিনও থাকতে পারে। সামনে নির্বাচন। আমরাও কি ধর্নাটা আজকের মতো সাময়িক তুলতে পারি । আজই এসআইআর নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের নির্দেশ , নির্বাচনের আগের দিন পর্যন্ত নাম উঠলেও ভোট দিতে পারবে ভোটার। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের নির্দেশও দিয়েছে সুপ্রিম কোর্ট । যাতে নাম বাদ যাওয়া, নাম বিবেচনাধীন থাকা লোকজন আবেদন করতে পারেন। আদালতের এমন নির্দেশে ধর্নামঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমাদের পিটিশন অনুযায়ী, এই অর্ডারগুলি হয়েছে। স্বাভাবিক ভাবেই জয় দেখছে তৃণমূল নেতৃত্ব।
Mamata Banerjee: পাঁচ দিনের মাথায় এসআইআর ধর্না প্রত্যাহার মমতা বন্দ্যোপাধ্যায়ের
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কলকাতা
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper