গত অক্টোবর (siliguri) মাসের বন্যায় ক্ষতিগ্রস্ত একটি রাস্তার পুনর্নির্মাণ কাজের সুচনা করলেন মেয়র গৌতম দেব। শুক্রবার এই কাজের সুচনা করে মেয়র গৌতম দেব জানান জলপাইগুড়ি জেলা পরিষদের উদ্যোগে ও ওয়েস্ট বেঙ্গল স্টেট রুরাল ডেভেলপমেন্ট এজেন্সির তত্বাবধানে ও স্টেট ডিজাস্টার রেস্পন্স ফান্ডের বাহাত্তর লক্ষ ত্রিশ হাজার একশ বাষট্টি টাকার আর্থিক আনুকুল্যে এই রাস্তাটির পুনর্নির্মাণ কাজ শুরু হচ্ছে। ফুলবাড়ি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ধনতলায় রহমানের বাড়ি থেকে লক্ষন দাসের বাড়ি পর্যন্ত এই রাস্তাটির পুনর্নির্মাণ করা হবে। উপস্থিত ছিলেন এলাকার গ্রাম পঞ্চায়েত প্রধান, সদস্যগন ও বাসিন্দারা।
siliguri: বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তার পুনর্নির্মাণ কাজের সূচনা করলেন মেয়র
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper