শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গন কে (siliguri) আন্তর্জাতিক মানের করে গড়ে তোলার লক্ষ্যে কাজ শুরু করা হয়েছে। রবিবার সেই কাজের অগ্রগতি খতিয়ে দেখতে পরিদর্শনে যান শিলিগুড়ি পৌর নিগমের মেয়র গৌতম দেব। তার সাথে ছিলেন শিলিগুড়ি মহকুমা ক্রীড়া সংসদের সদস্যগন,পূর্ত দপ্তরের মুখ্য বাস্তুকার সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকগন। কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গন এর আধুনিকীকরণের কাজ খতিয়ে দেখে মেয়র জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর উদ্যোগে এই ক্রীড়াঙ্গনকে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে আন্তর্জাতিক মানের করে গড়ে তোলার কাজ চলছে। কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করে মেয়র জানান নির্ধারিত সময়েই এই কাজ শেষ হবে বলে তিনি আশাবাদী। আধুনিকীকরণের কাজ শেষ হয়ে গেলে এই ক্রীড়াঙ্গন দেশের প্রথম সারির একটি হয়ে উঠবে বলেও তিনি মন্তব্য করেন।
siliguri: কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গন এর আধুনিকীকরণের কাজ পরিদর্শনে মেয়র
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper