মঙ্গলবার , মার্চ 24 2026
Breaking News

siliguri: কিশোরী মৃত্যুর ঘটনায় অভিযুক্তের গ্রেপ্তারের দাবিতে রাজনৈতিক কর্মসূচি বন্ধ রেখে ধর্নায় শংকর ঘোষ

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি

siliguri: কিশোরী মৃত্যুর ঘটনায় অভিযুক্তের গ্রেপ্তারের দাবিতে রাজনৈতিক কর্মসূচি বন্ধ রেখে ধর্নায় শংকর ঘোষশিলিগুড়িতে(siliguri)  এক কিশোরীর মৃত্যুর ঘটনায় অভিযুক্তের গ্রেপ্তারের দাবিতে বুধবার ধর্নায় বসলেন শিলিগুড়ি বিধানসভা আসনের বিজেপি প্রার্থী শংকর ঘোষ। সোমবার শিলিগুড়ির এক নম্বর ওয়ার্ডে এক কিশোরী আত্মহত্যা করে। জানা গেছে কিশোরীর সাথে তার গৃহ শিক্ষকের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গৃহ শিক্ষক বিবাহিত ও সন্তানের বাবা।এই সম্পর্কের জেরে কিশোরী সোমবার রাতে আত্মহত্যা করে। ঘটনার পর থেকেই অভিযুক্ত গৃহ শিক্ষক ও তার পরিবারের সকলেই পলাতক। শিলিগুড়ির বিজেপি প্রার্থী শংকর ঘোষ ঐ অভিযুক্তের গ্রেপ্তারের দাবিতে শিলিগুড়ি জংশন এর সামনে আম্বেদকর মূর্তির পাদদেশে ধর্নায় বসে ঘোষণা করেন অভিযুক্তকে গ্রেপ্তার না করা পর্যন্ত তিনি সমস্ত রাজনৈতিক কর্মসূচি সহ প্রচার কর্মসূচি বন্ধ রাখবেন। অভিযুক্তকে গ্রেপ্তার এর সময়সীমা ও বেঁধে দিয়েছেন। ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে।শংকর ঘোষ আরও জানান তিনি ঐ পরিবারটির পাশে আছেন ও থাকবেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।