চিলাপাতা (Alipurduar) জঙ্গলের সিমলা বাড়ি দেওডাঙ্গা কুরমাইবস্তি এলাকায় ১৫ কিলোমিটার ফ্যান্সিং লাইন সংস্কার করা হলো বনদপ্তরের উদ্যোগে। আরো পাঁচ কিলোমিটার ফ্যান্সিং লাইন সংস্কার করার কাজ শুরু করা হয়েছে বনদপ্তরের পক্ষ থেকে। এমনটাই জানিয়েছেন রেঞ্জার । দীর্ঘদিনের সমস্যা ছিল এলাকাবাসীর। প্রতি রাতেই জঙ্গল থেকে হাতি এবং গন্ডার বের হয়ে লোকালয়ে দাপিয়ে বেড়াতো ।ক্ষতিগ্রস্ত হতো কৃষকরা। সাধারণ মানুষের দাবিকে মান্যতা দিয়ে …
Read More »Tag Archives: Alipurduar
Alipurduar: এক পাল হাতির তাণ্ডব ,ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা মহাকালগুড়িতে
এক পাল হাতির তাণ্ডব (Alipurduar) চালালো রাতভর আর তাতেই ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে কয়েক লক্ষ টাকা। মহাকালগুড়ি গ্রাম পঞ্চায়েতের বাকলা স্কুলডাঙ্গা, দক্ষিণ মহাকালগুড়ি, উত্তর মহাকালগুড়ি সহ বিভিন্ন এলাকায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা। এমনটাই দেখা গেল ওই এলাকায় গিয়ে মঙ্গলবার বেলা এগারোটা নাগাদ। রাতভর দাপিয়ে বেড়িয়েছে একপাল হাতি। ছিপড়া জঙ্গল থেকে হাতি বের হয়ে লোকালয়ে তান্ডব চালায় ক্ষতিগ্রস্ত হয় কৃষকরা ক্ষতির …
Read More »Alipurduar: নেশামুক্ত সমাজ গড়ার লক্ষ্যে জেলা পুলিশের উদ্যোগে হাফ ম্যারাথন ডুয়ার্স রান ২০২৫
নেশামুক্ত ও স্বাস্থ্য সচেতন (Alipurduar) সমাজ গড়ার লক্ষ্যে রবিবার আলিপুরদুয়ার জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত হয় হাফ ম্যারাথন ডুয়ার্স রান ২০২৫।জানা গেছে এই প্রতিযগিতায় পাঁচ কিলোমিটার,দশ কিলোমিটার ও একুশ কিলোমিটার এই তিনটি বিভাগে জেলার সবকটি থানা এলাকা থেকে পুরুষ এবং মহিলা মিলে এক হাজারের বেশী প্রতিযোগী অংশ গ্রহন করে। বরিষ্ঠ নাগরিকদের জন্য ছিলো দশ কিলোমিটার হাটা প্রতিযোগিতা। তিনটি বিভাগেই প্রথম, দ্বিতীয় …
Read More »Alipurduar: কয়েকশো লিটার চোলাই তৈরীর উপকরণ নষ্ট করে দিল পুলিশ
চোলাই এর বিরুদ্ধে (Alipurduar) অভিযান চালিয়েছে শামুকতলা রোড ফাঁড়ির পুলিশ। এমনটাই জানিয়েছেন শামুকতলা রোড ফাঁড়ির ওসি সঞ্জীব মোদক শনিবার বিকেল সাড়ে চারটা নাগাদ। এদিন ওসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মহাকালগুড়ি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় অভিযান চালায়। চোলাই ব্যবসায়ী এবং চোলাই তৈরীর বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে প্রচুর পরিমাণে চোলাই তৈরির উপকরণ নষ্ট করে দেন তারা। এছাড়াও প্রচুর পরিমাণে চোলাই ঢেলে ফেলে …
Read More »Alipurduar: বারোতম আলিপুরদুয়ার জেলা বই মেলার উদ্বোধন করলেন মন্ত্রী
বারোতম আলিপুরদুয়ার (Alipurduar) জেলা বই মেলার শুভ উদ্বোধন হলো বৃহস্পতিবার। আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এই বই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার এর বিধায়ক সুমন কাঞ্জিলাল, প্রাক্তন বিধায়ক সৌরভ চক্রবর্তী, আলিপুরদুয়ার পৌরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগন। বই মেলা চলবে চলতি মাসের সতেরো তারিখ পর্যন্ত।
Read More »Alipurduar: সোলার লাইট নষ্ট অন্ধকার খাটাজানি
দীর্ঘদিন যাবত (Alipurduar) অন্ধকার হয়ে আছে আলিপুরদুয়ার শামুকতলা রাজ্য সড়কের খাটাজানি চৌপথি এলাকা। বুধবার রাত আটটা নাগাদ খাটাজানি চৌপথি এলাকায় দেখা গেল সোলার লাইট নষ্ট হয়ে আছে। ফলে অন্ধকার গোটা এলাকা। কুয়াশাচ্ছন্ন আকাশ। জাঁকিয়ে শীত পড়ছে। ব্যবসায়ীরা নিরাপত্তা হীন তায় ভুগছেন চৌপথি এলাকায় কোন সরকারি লাইট না থাকায়। ব্যবসায়ীদের কাছ থেকে জানা গেছে দীর্ঘদিন যাবত তারা দাবি জানিয়ে …
Read More »Alipurduar: ম্যালেরিয়ার প্রকোপ বাড়ছে আলিপুরদুয়ার দু’নম্বর ব্লকে
ব্যাপক ম্যালেরিয়া দেখা (Alipurduar)দিয়েছে আলিপুরদুয়ার দু’নম্বর ব্লকে, ১১ জন ভর্তি রয়েছেন যশোডাঙ্গা গ্রামীণ হাসপাতালে এমনটাই দেখা গেল রবিবার রাত ৭ টা নাগাদ হাসপাতালে গিয়ে। ১১ জনের মধ্যে পাঁচ জন মহিলা এবং ছয় জন পুরুষ। পাঁচ বছরের রাজদীপ মুন্ডার বাড়ি লোকনাথপুর। তিন বছরের প্রিয়া মুন্ডার বাড়ি লোকনাথপুর। ছয় বছরের সুজিত হাঁসদা র বাড়ি ধওলা বস্তি এলাকায়। ভর্তি রয়েছেন বেশ কয়েকজন …
Read More »Alipurduar: আলিপুরদুয়ার জেলা জুড়ে স্কুল বাস পরিদর্শন পুলিশের
আলিপুরদুয়ার জেলা পুলিশের (Alipurduar) উদ্যোগে শনিবার জেলার সর্বত্র বেসরকারি স্কুলগুলির স্কুলবাস, পুল কারগুলি পরিদর্শন করা হয়। পুলিশ সূত্রে জানানো হয় স্কুল বাস সহ পুলকার গুলির ফিটনেস,গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র, চলকের ড্রাইভিং লাইসেন্স সব ঠিক আছে কিনা তা এক্সিন পরীক্ষা করে দেখা হয়। চালকদের ট্রাফিক আইন মেনে গাড়ি চালানোর জন্য বলা হয়। স্কুল কর্তৃপক্ষ ও অভিভাবকদের ও সচেতন করা হয়। উদ্দ্যেশ্য স্কুল …
Read More »Wild dog: পাহাড় থেকে নেমে আসা বন্য কুকুরের দেখা মিলল
খুশির হাওয়া (Wild dog) বইছে বনদপ্তরের কর্মীদের মধ্যে। বন্য কুকুর দেখার পর রয়েল বেঙ্গল টাইগার দেখার আশায় দিন গুনছেন বন কর্মীরা। শীতের আগমনে ভুটান পাহাড়ের উঁচু এলাকা থেকে বন্য কুকুর—যাদের ধোল নামে বেশি পরিচিত—নেমে আসতে শুরু করেছে বক্সা টাইগার রিজার্ভের সমতল ভূমির দিকে। এ বছর ইতিমধ্যেই ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়া সাম্প্রতিক ছবি থেকে তাদের উপস্থিতি নিশ্চিত করেছে বন দফতর। পর্যটকরাও …
Read More »Elephants: দুই শাবক নিয়ে বনে ফিরলো দুই হাতি
অবশেষে আলিপুরদুয়ার (Elephants) এক নম্বর ব্লকের দক্ষিন পাইটকাপাড়া গ্রাম পঞ্চায়েতের সিরুবাড়ি এলাকায় একটি বাঁশ ঝাড়ে আশ্রয় নেওয়া দুটি শাবক সহ দুটি বড় হাতি নিরাপদেই ফিরে গেলো জঙ্গলে। উল্লেখ্য বৃহস্পতিবার রাতে এলাকায় হানা দেয় চৌদ্দটি বুনো হাতি। এদের মধ্যে দশটি হাতি রাতেই জঙ্গলে ফিরে যায়। দুটো শাবক সহ মা হাতি ও তার সঙ্গী আরেকটি হাতি আশ্রয় নেয় এলাকার একটি বাঁশ ঝাড়ে। …
Read More »
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla