গত ৩-৪ দিন ধরে আকাশের মুখ ভার,( Mango )ইতিমধ্যেই নদিয়া জেলার একাংশ জায়গাতে ঝড়সহ তীব্র শিলাবৃষ্টির তান্ডব দেখা গিয়েছে। সামনেই রমজান মাস। সর্বত্র ফলের চাহিদা ব্যাপক। আর এ বছর অন্যান্য বছরের তুলনায় নদিয়ার বিভিন্ন আম বাগানে আমের বকুলের পরিমাণ অনেকটাই বেশি ছিল।
আম চাষ
( Mango ) তাই ব্যাপক লাভের আশায় বুক বাঁধছিল আম ব্যবসায়ীরা। কিন্তু তীব্র ঝড় ও শিলাবৃষ্টির ফলে সেই আশায় কে যেন জল ঢেলে দিল। শিলার প্রকোপে সমস্ত গাছের বকুল ঝোরে পড়েছে। এর ফলে দিশাহারাচ্ছে এ বছরের আম চাষীরা।পাশাপাশি, উৎপাদন কম এর ফলে চড়া দাম হতে পারে আমের সেই আশঙ্কায় করছে সাধারণ মানুষ।
ইফতারের জন্য
বিশেষত, ( Mango ) ইসলাম ধর্মাবলম্বীরা ইফতারের জন্য বিভিন্ন রকম ফল কিনে থাকে।চড়া দামে এবছর আম কেনার আশঙ্কা করছে তারাও ।মেঘলা আবহাওয়া এখনো বিরাজমান তীব্র ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনাও প্রকট। এককথায়,দিশাহারাচ্ছে এবারের নদিয়ার আম চাষিরা।
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla