সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (TMC) কলকাতার শহীদ মিনারের পাদদেশে এক ছাত্র যুব সমাবেশের ডাক দিয়েছেন। (TMC) চলতি মাসের ঊনত্রিশ তারিখ এই সমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশকে সফল করার লক্ষ্যে কুমারগ্রাম ব্লক তৃণমূল ছাত্র পরিষদ ও কুমারগ্রাম ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে শুক্রবার আয়োজিত হলো প্রস্তুতি সভা।
কলকাতার শহীদ মিনারের পাদদেশে ছাত্র যুব সমাবেশে
কুমারগ্রাম ব্লকের কামাখ্যাগুড়িতে দলীয় কার্যালয়ে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল যুব সভাপতি কমল ধর, ব্লক তৃণমূল সভাপতি, তৃণমূলের কুমারগ্রাম ব্লক সভাপতি ধীরেশ চন্দ্র রায়, জেলা সহ সভাপতি দুলাল দে সহ অন্যান্য নেতৃত্ব। তৃণমূল ব্লক যুব সভাপতি কমল ধর জানান প্রচূর সংখ্যক ছাত্র যুব কর্মীরা যাতে কুমারগ্রাম ব্লক থেকে সমাবেশে যোগ দেন সেই বার্তা এদিন উপস্থিত ছাত্র যুব সংগঠনের কর্মীদের দেওয়া হয়েছে এবং সমাবেশকে সফল করার লক্ষ্যে ব্লক জুড়ে প্রচার শুরু করার জন্য এই প্রস্তুতি বৈঠক থেকেই কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla