মালদহ (MALDA)জেলা পুলিশের অধীন বৈষ্ণবনগর থানার উদ্যোগে বেদ্রাবাদ হাসপাতালে চিকিৎসাধীন পঞ্চাশ জন রুগীকে শুক্রবার দেওয়া হলো পানীয় জলের বোতল, দুধ সহ সকালের জলখাবার। উপস্থিত ছিলেন বৈষ্ণবনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ পুলিশ কর্মী ও সিভিক ভলান্টিয়াররা এবং এলাকার বিশিষ্টজনেরা। থানার ভারপ্রাপ্ত আধিকারিক জানান এদিন হাসপাতালে চিকিৎসাধীন মেল, ফিমেল ও মেটার্নিটি ওয়ার্ডের পঞ্চাশ জন রুগীকে সকালের জলখাবার দেওয়া হয়েছে। সামাজিক পুলিশ কর্মসূচীর অঙ্গ হিসাবে এই উদ্যোগ বলেও তিনি জানান।
MALDA: পুলিশের উদ্যোগে হাসপাতালে ভর্তি রুগীদের দেওয়া হলো সকালের খাবার
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, মালদহ
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla