নাগরাকাটার ভগতপুর (Leopard) চা বাগানে দুই সপ্তাহের মধ্যে তৃতীয়বার খাঁচা বন্দী হলো একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভগৎপুর চা বাগানের সাত ও আট নম্বর সেকশনে দুদিন ধরে একটি চিতা বাঘ ঘোরাফেরা করছিল। পরবর্তীতে বনদপ্তরের তরফে ছাগলের টোপ দিয়ে আট নাম্বার সেকশনে খাচা পাতা হলে এদিন ভোরে দেখা যায় খাচাবন্দি একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, বন্যপ্রাণ শাখার খুনিয়া রেঞ্জের জঙ্গলে বন্দী ওই চিতাবাঘ টিকে ছেড়ে দেওয়া হবে।
Leopard Dooars: সপ্তাহখানেকের মধ্যে ফের খাঁচা বন্দী চিতাবাঘ
রিপোর্ট : আবির ভট্টাচার্য , এই যুগ, ডুয়ার্স
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla