মেখলিগঞ্জ (Mekhliganj) ব্লকের রানিরহাট গ্রাম পঞ্চায়েতের শৌলমারি সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটেছে।(Mekhliganj) স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন শৌলমারি হাইস্কুল থেকে কয়েকজন ছাত্রী পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিল। অভিযোগ, সেই সময় স্কুলের গেট থেকেই ওই ছাত্রীদের পিছু নেয় এক অপরিচিত যুবক। সে পিছন থেকে স্কুল ছাত্রীদের অশ্লীল ভিডিও তোলে বলে অভিযোগ। বিষয়টি বুঝতে পেরে ছাত্রীরা সমবেতভাবে প্রতিবাদ করে। এরপরই ওই যুবককে আটক করেন স্থানীয়রা। ঘটনার কথা চাউর হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় মেখলিগঞ্জ থানার পুলিশ।পুলিশ অভিযুক্ত যুবককে আটক করে থানায় নিয়ে আসে। তার নাম গোপাল মণ্ডল, বাড়ি ধূপগুড়ির ভেমটিয়া এলাকায়। যুবকের দাবি, সে বন্ধুর বাড়িতে ঘুরতে এসেছিল। মোবাইলে সেলফি তুলছিল। সেই সময় কোনওভাবে ছাত্রীদের ছবি উঠে যায়। অভিযুক্তের শাস্তির দাবি জানিয়েছেন ছাত্রীদের অভিভাবকরা।
Mekhliganj: স্কুল পড়ুয়াদের অশ্লীল ভিডিও করার অভিযোগে ধৃত যুবক, মেখলিগঞ্জে
রিপোর্ট : আবির ভট্টাচার্য , এই যুগ, মেখলিগঞ্জ
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper