মুর্শিদাবাদ জেলা (Murshidabad) পুলিশের জিয়াগঞ্জ থানার পুলিশ শনিবার তিন জনকে গ্রেপ্তার করে । তিনজনের হেফাজত থেকে উদ্ধার হয় জিয়াগঞ্জ শ্মশান ঘাট কালী মন্দির থেকে চুরি যাওয়া সামগ্রী। উল্লেখ্য চলতি মাসের ঊনিশ তারিখ রাতে কালী মন্দির থেকে চুরি যায়। মন্দির কর্তৃপক্ষ থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নেমে শনিবার তিন জনকে গ্রেপ্তার করে ও চুরির সামগ্রী উদ্ধার করে। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট আইনী ধারায় মামলা রুজু করে তাদের আদালতে পেশ করা হয়েছে।
Murshidabad: উদ্ধার মন্দিরে চুরি যাওয়া সামগ্রী, গ্রেপ্তার তিন
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, মুর্শিদাবাদ
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla