শুক্রবার , এপ্রিল 17 2026
Breaking News

Alipurduar: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করলেন জেলা শাসক

রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করলেন জেলা শাসক এস আই আর এর (Alipurduar) চূড়ান্ত তালিকা প্রকাশিত হল। আলিপুরদুয়ার ডুয়ার্স কন্যায় সাংবাদিক সম্মেলন করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেন। জানা গিয়েছে ,কুমারগ্রাম ২ লক্ষ ৬৫ হাজার ৭০০ জন ,কালচিনি ২ লক্ষ ৩২হাজার ৯৯৫ জন আলিপুরদুয়ারে ২ লক্ষ ৪৯ হাজার ২০৮ ,ফালাকাটা ২লক্ষ ৪৯হাজার ৮৫৪ জন , মাদারিহাট ১লক্ষ ৯৮ হাজার ৮৯৪ নাম ভোটার তালিকায় উঠেছে। আলিপুরদুয়ারে বাদ গেল ১১ হাজার ৬৯২ জনের নাম।নতুন ভোটারদের নাম যোগ হয়েছে ৪ হাজার জনের। বাকি ৮০ হাজার নাম খতিয়ে দেখা হচ্ছে বলে জানালেন আলিপুরদুয়ারের জেলা শাসক আর বিমলা।তিনি জানান, “শুনানি এবং তথ্য যাচাই করে উঠেছে নাম গুলি। যারা এই কাজে যুক্ত ছিলেন তাঁরা সবটা দেখে আমাদের রিপোর্ট করেছেন।”

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।