উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (siliguri) রুগী পরিষেবার সার্বিক উন্নয়ন এর লক্ষ্যে বৃহস্পতিবার মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এর সভাকক্ষে আয়োজিত হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল রুগী কল্যান সমিতির বৈঠক। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য স্বাস্থ্য সচিব নারায়ন স্বরুপ নিগম, রাজ্যের স্বাস্থ্য সচিব, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল রুগী কল্যান সমিতির চেয়ারম্যান গৌতম দেব, দার্জিলিং এর জেলাশাসক, শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক, দার্জিলিং জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকগন। রুগী কল্যান সমিতির চেয়ারম্যান গৌতম দেব জানান এদিনের বৈঠকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এর রুগী পরিষেবার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। উত্তরবঙ্গের মানুষদের হার্ট ও ক্যান্সার এর উন্নতমানের চিকিৎসা প্রদানের লক্ষ্যে এই মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নির্মিয়মান ভবনের নির্মান কাজের অগ্রগতি পরিদর্শনে যান সকলে। রাজ্যের মুখ্য স্বাস্থ্য সচিব নারায়ন স্বরুপ নিগম নির্মিয়মান ভবনের কাজের অগ্রগতি পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। ভবনের নির্মান কাজ দ্রুত শেষ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
siliguri: উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল রুগী কল্যান সমিতির বৈঠকে উপস্থিত রাজ্যের মুখ্য স্বাস্থ্য সচিব
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper