রাজ্যে চলছে (SIR ) জোর কদমে SIR শুনানির কাজ । এই SIR শুনানি ঘিরে রাজ্যের বিভিন্ন জেলায় নানান অভিযোগ সামনে এসেছে। কোথায়ও আবার জীবিত কে মৃত দেখানো হয়েছে ভোটার তালিকায় ,সেই সব আতঙ্কে পড়েছে বহু ভোটার । এরই মধ্যেই অহেতুক হয়রানির ও বিভিন্ন জেলায় অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার এই সমস্ত অভিযোগের বিষয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করলেন আইএসএফ চেয়ারম্যান তথা বিধায়ক নওশাদ সিদ্দিকী। এদিন নওশাদ সিদ্দিকী রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান – আজ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে উত্তর ২৪ পরগনার সন্দেশখালি ১ নং ব্লকের আগরহাটি, বায়েরমারি-১, বায়েরমারি-২ গ্রাম পঞ্চায়েতগুলি সহ বিভিন্ন জেলায় বহু এলাকায় ভোটারদের বেনাগরিক বলে , জীবিতকে মৃত বলে আতঙ্কিত করার অপচেষ্টার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার আবেদন জানিয়েছি । আশাকরি কমিশন এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন ।
kolkata: SIR শুনানি প্রক্রিয়ায় বিভিন্ন সমস্যা নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী দপ্তরে নওশাদ সিদ্দিকী
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কলকাতা
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla