কোচবিহার শহর (accident) সংলগ্ন রাজার হাটে দুই গাড়ির সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুই যাত্রী প্রাণ হারান । স্থানীয় সূত্রে জানা গেছে রবিবার সকালে কোচবিহার রাজারহাটের নিকট চার চাকার টাটা পাঞ্চ গাড়ি একটি অটোকে ধাক্কা দেয়। দুর্ঘটনা স্থলেই মৃত্যু হয় অটোতে থাকা দুই ছাত্রীর। স্থানীয় মানুষজন এরপর অটোর আহত যাত্রীদের এম জে এন মেডিক্যাল কলেজ ও হসপিটালে ভর্তি করেন। আহতরা বর্তমানে ওই হসপিটালেই চিকিৎসাধীন। ঘটনার তদন্ত করছেন পুন্ডিবাড়ি থানার পুলিশ।
accident CoochBehar: কোচবিহারে ভয়াবহ পথ দুর্ঘটনায় নিহত দুই যাত্রী ,গুরুতর আহত 4 জন
রিপোর্ট : ভাস্কর সেহানবিশ , এই যুগ, কোচবিহার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper