চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি চলছে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ে ভোট গণনার জন্য। ইতিমধ্যেই কড়া নিরাপত্তায় তল্লাশি করে বিভিন্ন ধরনের কর্মীদের বিশ্ববিদ্যালয় ঢুকতে দেওয়া হচ্ছে। সোমবার সকাল আটটা থেকে শুরু হবে ভোট গণনা। সকাল ছয়টা থেকেই ভোট গণনার কর্মীরা লাইনে দাঁড়াবেন আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয় ঢোকার জন্য। এদিন পুলিশ সুপার থেকে শুরু করে পুলিশের বিভিন্ন আধিকারিকরা দফায় দফায় পরিদর্শনের পাশাপাশি নিজেদের মধ্যে আলোচনা করে নেন। তবে গত কয়েক বছরের তুলনায় এবার গণনা কেন্দ্রে ঢোকার জন্য অনেক কাঠ খড় পোড়াতে হবে ভোট কর্মী থেকে শুরু করে সংবাদ মাধ্যমের কর্মীদেরও এমনটা ইঙ্গিত পাওয়া গেছে।
VOTE : শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে আলিপুরদুয়ার ভোট গণনা কেন্দ্রে
রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla