বুধবার , মে 13 2026
Breaking News

CoochBehar: অবৈধভাবে নদী থেকে বালি তোলার অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তি

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কোচবিহার

CoochBehar: অবৈধভাবে নদী থেকে বালি তোলার অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তি কোচবিহার (CoochBehar) জেলা পুলিশের তুফানগঞ্জ থানার পুলিশ মঙ্গলবার দুপুরে গোপন সুত্রে খবর পায় চিলাখানা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের শ্মশানঘাট এলাকায় কালজানী নদীতে দুটি পাম্পিং মেশিন বসিয়ে নদী থেকে অবৈধভাবে বালি তোলা হচ্ছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ও পাম্পিং মেশিন দুটি বাজেয়াপ্ত করে। গ্রেপ্তার করা হয় পাম্পিং মেশিন এর মালিককে। ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট আইনী ধারায় মামলা দায়ের করে পুলিশ। পুলিশ সূত্রে জানানো হয়েছে এধরনের অবৈধ কার্যকলাপ প্রতিরোধে নিয়মিত অভিযান চালানো হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।