শিলিগুড়ির সাথে দার্জিলিং ও কালিম্পং (siliguri) এর সংযোগকারী সতেরো নম্বর জাতীয় সড়কে তিস্তা নদীর উপর নির্মিত সেবক করোনেশন সেতুর উপর দিয়ে ভারী যান চলাচল প্রতিরোধে সেতুর দুই মুখে লাগানো হলো হাইট বার। শিলিগুড়ি থেকে কুড়ি কিলোমিটার দূরে অবস্থিত এই সেতুটি একটি ঐতিহাসিক স্থাপত্য নিদর্শন যা স্থানীয় এলাকায় বাঘ পুল নামে পরিচিত। জানা যায় ১৯৩৭ সালে রাজা ষষ্ঠ জর্জের রাজ্যাভিষেকের স্মরনে এই সেতুটির নির্মান কাজ শুরু হয়, ১৯৪১ সালে এটির নির্মান কাজ শেষ হলে যাতায়াতের জন্য খুলে দেওয়া হয়। তৎকালীন গভর্নর জন এন্ডারসন ১৯৩৭ সালে এই সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পুরনো এই সেতুটি দুর্বল হয়ে পড়ায় জাতীয় সড়ক কর্তৃপক্ষ সেতুর উপর দিয়ে ভারী যানবাহন চলাচলে বিধিনিষেধ আরোপ করে। জাতীয় সড়ক কর্তৃপক্ষ এই সেতুর উপর দিয়ে ভারী যান চলাচল প্রতিরোধের জন্য সেতুর দুই মুখে হাইট বার লাগিয়ে দেয়। হাইট বার লাগানোতে ভারী যান বাহন সেতুতে উঠতে পারবেনা বলে জানিয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ।
siliguri: সেবক করোনেশন সেতুতে ভারী যান চলাচল প্রতিরোধে লাগানো হলো হাইট বার
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla