একদিকে তিনি স্বনামধন্য ডাক্তার (Dr. Indranil Khan) অন্য দিকে রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ ও ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী ,ইনি হলেন ডাঃ ইন্দ্রনীল খাঁ । এই নামটি এখন রাজ্যের সমস্ত যুব সমাজের কাছে অত্যন্ত পরিচিত। রাজনীতির পাশাপাশি তিনি যে নিজে খেলা ধুলা ভালোবাসেন এবং খেলতেও পারেন সেটা বারং বার বিভিন্ন জায়গায় দেখা গেছে। কয়েকদিন আগে ক্রিকেট টুর্নামেন্ট এ ছয় মারতেও দেখা গেছিলো। মঙ্গলবার কলকাতার সল্টলেকে বেঙ্গল টেবিল টেনিস অ্যাকাডেমি পরিদর্শনে গিয়ে ক্ষুদে টেবিল টেনিস খেলোয়াড় দের সাথে টেবিল টেনিস খেলতে দেখা গেলো রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী ডাঃ ইন্দ্রনীল খাঁ কে। এদিন মন্ত্রীকে খেলতে দেখে ক্ষুদে খেলোয়াড়রা আনন্দিত হয়ে ওঠে। সূত্রের খবর, এদিন বেঙ্গল টেবিল টেনিস অ্যাকাডেমি পরিদর্শনে যান রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী ডাঃ ইন্দ্রনীল খাঁ । পরিদর্শনে গিয়ে মন্ত্রী অ্যাকাডেমির পরিকাঠামোর উন্নয়ন এর বিষয়ে আলোচনা করেন, যাতে আগামী দিনে খেলোয়াড় দের কোনো রকমের অসুবিধা না হয়।
Dr. Indranil Khan: বেঙ্গল টেবিল টেনিস অ্যাকাডেমি পরিদর্শনে রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী ডাঃ ইন্দ্রনীল খাঁ
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কলকাতা
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla