পি ডব্লিউ ডি রোড (Alipurduar)থেকে ডাঙ্গি শ্মশান ঘাট পর্যন্ত রাস্তার টেন্ডার হয়েছে দুইবার এমন অভিযোগ মন্ত্রীর কাছে যাওয়ার পরেই বন মন্ত্রীর নির্দেশে কোহিনুর গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গি শ্মশান ঘাট এলাকায় তদন্ত করতে গেলেন আলিপুরদুয়ার দু’নম্বর ব্লক অফিস থেকে নির্বাচন দপ্তরের আধিকারিক বিপুল মজুমদার এবং ইঞ্জিনিয়ার রঞ্জন কুন্ডু। সাড়ে ৩ লক্ষ টাকা করে দুটি টেন্ডার করা হয়েছে এনআইটি ৩ এবং এনআইটি ১৮। কিন্তু তদন্ত করে দেখা গেছে একটি টেন্ডারের কাজ হয়েছে অপর টেন্ডারের কোন কাজ হয়নি। তবে কোন সাইনবোর্ড পাওয়া যায়নি ডাংগি শ্মশান ঘাট এলাকায়। আধিকারিকদের কাছ থেকে জানা গেছে একটি টেন্ডারে যে পরিমাণ কাজ হওয়ার কথা ছিল তার চেয়ে জব সামান্য পরিমাণ কাজ হয়নি। উল্লেখ্য গত দু বছর আগে তৎকালীন সমষ্টি উন্নয়ন আধিকারিক নিমা শেরিং শেরপা এবং আলিপুরদুয়ার ২ ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি ঝুমা দাস দেবনাথ এর সময়ে ব্যাপক পরিমাণ দুর্নীতির অভিযোগ উঠে এসেছে সরকার পরিবর্তন হওয়ার পরেই। সরকারি কর্মীরা জানিয়েছেন উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই তদন্ত শুরু হয়েছে। তবে প্রশাসনিক কর্তারা বিষয়টি তদন্ত করছেন।
Alipurduar: ডাঙ্গি শ্মশান ঘাট এলাকার রাস্তা নিয়ে তদন্ত
রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper