শুক্রবার , সেপ্টেম্বর 4 2026
Breaking News

Murshidabad: রেল লাইনে ধস সারানোর কাজ করতে করতেই ফের ধস লাইনে, বাতিল বহু ট্রেন, বিপাকে যাত্রীরা

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, মুর্শিদাবাদ

Murshidabad: রেল লাইনে ধস সারানোর কাজ করতে করতেই ফের ধস লাইনে, বাতিল বহু ট্রেন, বিপাকে যাত্রীরালাগাতার (Murshidabad) অতিবৃষ্টির কারণে বৃহস্পতিবার ধস নেমেছিলো তিলেরডাঙ্গা ও নিউ ফরাক্কা রেল স্টেশনের মাঝে রেল লাইনে। ফলে ব্যহত হয় উত্তর ও দক্ষিনের মধ্যে রেল পরিষেবা। বাতিল করা হয় বহু এক্সপ্রেস ট্রেন সহ লোকাল ট্রেন। রেল লাইনের ধস সারিয়ে রেল পরিষেবা দ্রুত স্বাভাবিক করার লক্ষ্যে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় কাজ। কাজ করতে করতেই ফের নতুন করে ধস নামে রেল লাইনে। নতুন করে ধস নামায় রেল লাইন সারিয়ে রেল পরিষেবা স্বাভাবিক করার প্রচেষ্টা বাধাপ্রাপ্ত হয়। একারনে শুক্রবারেও বাতিল করা হয় কলকাতা থেকে উত্তরবঙ্গে যাতায়াতের একাধিক ট্রেন। ফলে বিপাকে পড়েন যাত্রীরা। তারা ভীড় জমান বাস স্ট্যান্ড গুলিতে নিজেদের গন্তব্যে পৌঁছাতে। যাত্রীদের অভিযোগ সুযোগ বুঝে বাস ওয়ালারা দ্বিগুন ভাড়া চাইছেন। যাত্রিরা জানান বিপদে পড়ে অগত্যা দ্বিগুন ভাড়াতেই তারা নিজেদের গন্তব্যে পৌঁছাতে বাসে চেপে যাত্রা করছেন। রেল সূত্রে জানা গেছে শনিবার থেকে রেল পরিষেবা স্বাভাবিক করার লক্ষ্যে কাজ চলছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।