কলকাতার (kolkata) ধনধান্য অডিটোরিয়ামে পশ্চিমবঙ্গ রাজ্য পর্যটন দপ্তর আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্য পর্যটন দপ্তরের লোগো উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন ও পরিষদীয় দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী ডঃ শঙ্কর ঘোষ, শিল্প মন্ত্রী তাপস রায়,পর্যটন ও তথ্য সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী, মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা ডঃ সুব্রত গুপ্ত সহ অন্যান্যরা।এদিন পর্যটন মন্ত্রী ডঃ শঙ্কর ঘোষ জানান , “দেখব নতুনরূপে, দেখব নতুন চোখে ” এই স্লোগানকে সামনে রেখে পশ্চিমবঙ্গ পর্যটনের নতুন পরিচয়ের লোগো উদ্বোধন করা হয়। লোগো উদ্বোধন এর পাশাপাশি রাজ্যের একটি নামকরা লোক ব্যাণ্ডের অনুষ্ঠান সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। নতুন এই ব্র্যান্ড এর মূল বার্তা “WESTBENGAL- WHERE INDIA FEELS DIFFERENT” ।
kolkata: পশ্চিমবঙ্গ রাজ্য পর্যটন দপ্তরের লোগো উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কলকাতা
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla