বুধবার , নভেম্বর 11 2026
Breaking News

Train accident: ভাই ফোঁটার দিন সকালেই ট্রেন দূর্ঘটনা, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চলছে

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, আসাম

Train accident: ভাই ফোঁটার দিন সকালেই ট্রেন দূর্ঘটনা, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চলছেভাই ফোঁটার (Train accident) দিন সকাল সকাল ঘটলো ট্রেন দূর্ঘটনা। জানা গেছে এদিন সকাল ছটা পয়তাল্লিশ মিনিট নাগাদ লাইনচ্যুত হয় কলকাতা সাইরাং এক্সপ্রেসের ইঞ্জিন সহ পাঁচটি বগি। ঘটনাটি ঘটে গুয়াহাটি স্টেশন থেকে ত্রিশ কিলোমিটার দূরে দিগারু রেল স্টেশনের কাছে। রেল সূত্রে জানা গেছে লাইন পরিবর্তনের সময় নিয়ন্ত্রন হারায় ট্রেনের ইঞ্জিন ও লাইনচ্যুত হয়ে যায়। বেশ কিছু যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। তবে মৃত্যুর খবর নিশ্চিত করেনি রেল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান উত্তর পূর্ব সীমান্ত রেলের উচ্চপদস্থ আধিকারিকগন। উদ্ধার কাজ ও রেল পরিষেবা স্বাভাবিক করার কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়। আহতদের হাসপাতালে পাঠিয়ে দ্রুত চিকিৎসার ব্যবস্থা গ্রহন করা হয়েছে। কি কারনে এই দূর্ঘটনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছেন রেল দপ্তরের আধিকারিকগন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।