শিলিগুড়ির (kolkata) বিধায়ক তথা রাজ্যের পর্যটন ও সংসদ বিষয়ক মন্ত্রী ডঃ শঙ্কর ঘোষ শুক্রবার কলকাতার বেলেঘাটায় স্থিত শিলিগুড়ি অতিথি নিবাসটি পরিদর্শন করেন।তিনি এদিন অতিথি নিবাসের সার্বিক পরিকাঠামো ও পরিষেবা ব্যবস্থা খতিয়ে দেখেন। পরিদর্শন শেষে পর্যটন মন্ত্রী ডঃ শঙ্কর ঘোষ জানান অতিথি নিবাসের নতুন ভবনে বুকিং পরিষেবা চালুর লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি ও পরবর্তী পদক্ষেপগুলি খতিয়ে দেখেন। তিনি আরও বলেন শিলিগুড়ি থেকে কলকাতায় আগত পর্যটক ও সাধারন মানুষের জন্য উন্নত মানের সুষ্ঠু ও সাচ্ছন্দ্যপূর্ন আবাসনের ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে পরিকাঠামো সহ পরিষেবার মানোন্নয়নকে গুরুত্ব দিতেই এই উদ্যোগ।
kolkata: কলকাতার বেলেঘাটায় স্থিত শিলিগুড়ি অতিথি নিবাস পরিদর্শন করলেন শিলিগুড়ির বিধায়ক তথা রাজ্যের পর্যটন মন্ত্রী ডঃ শঙ্কর ঘোষ
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, কলকাতা
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla