বুধবার দুপুরে হাওড়া রেল মিউজিয়ামে রেলের অনুষ্ঠানে এসে এভাবেই দিল্লি বিজেপির নেতৃত্বের বিরুদ্ধে তোপ দাগেন সৌগত রায়। তিনি অভিযোগ করে বলেন সৌরভকে সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া দুঃখজনক ঘটনা। এতে তাঁরা দুঃখিত। পাশাপাশি এই ঘটনাকে বাঙালীর অপমান বলেই উল্লেখ করেন তিনি। তিনি এই অপসারনকে বিজেপির প্রতিহিংসার রাজনীতি বলেই উল্লেখ করেন। এছাড়াও তিনি জানান বিজেপির বুথ সংগঠন নেই এই রাজ্যে। তাই বাইরে থেকে লোক নিয়ে এসে নাচানাচি করছে। তাঁরা ১৭-২১ তারিখের মধ্যে নিজেদের সাংগঠনিক ক্ষমতায় সর্বত্র বিজয়া সম্মিলনী সমাপ্ত করবেন। বিজেপি সেটা করতে পারবে না। পাশাপাশি রাজ্যে নিয়োগ দুর্নীতি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন উচ্চ আদালতে বিচারাধীন। আদালত যেভাবে চালাচ্ছে সেভাবে তদন্ত হচ্ছে। যদিও অনুব্রত বকলমে বীরভূমের প্রশাসন চালনা সিবিআইয়ের দাবি প্রসঙ্গে বলেন সিবিআইয়ের কথার কোনও মূল্য নেই। তিনি বিজেপির বিরুদ্ধে অভিযোগ করে বলেন রাজ্যে বিজেপি প্রবেশের পর থেকে রাজ্যে বেআইনি টাকার লেনদেন বেড়েছে। অন্যান্য রাজ্যে ১০ কোটি টাকার নিচে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা যায় না। তবে এই রাজ্যে ৭০ লক্ষেই করা সম্ভব।
Saugata Roy: বাঙালিকে অপমান করার ঘৃণ্য চক্রান্ত বিজেপির ,বিসিসিআই সভাপতি পদ থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের অপসারণ প্রসঙ্গে মন্তব্য দমদম লোকসভার তৃণমূল সাংসদ সৌগত রায়ের
রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper