আসন্ন কালীপুজো ও আলোর উৎসব দিপাবলী সুষ্ঠুভাবে সম্পাদন করার লক্ষ্যে বৃহস্পতিবার শিলিগুড়ি পৌর নিগমের কর্তাব্যক্তিরা বৈঠক করলেন শিলিগুড়ি পৌর এলাকার সমস্ত পুজো কমিটির প্রতিনিধিদের সাথে। স্থানীয় রামকিঙ্কর হলে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পৌর নিগমের মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ পৌর আধিকারিকগন। মেয়র গৌতম দেব জানান কালীপুজো ও আলোর উৎসব দিপাবলী সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে এই সভা। সভা থেকে পুজো কমিটিগুলোকে তাদের করণীয় বিষয়ে বেশ কিছু নির্দেশিকা দেওয়া হয়েছে।
Goutam Deb: আসন্ন কালীপুজা ও দীপাবলি উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুজো কমিটিগুলির সাথে বৈঠকে শিলিগুড়ি পৌর নিগমের মেয়র গৌতম দেব
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla