আলিপুরদুয়ার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ দপ্তরের সামনে ছয় দফা দাবীতে অবস্থান বিক্ষোভ ও শিক্ষক সভা করল নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির আলিপুরদুয়ার জেলা কমিটি। মঙ্গলবার বিকাল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা সম্পাদক প্রসেনজিৎ রায় জানান যেসব দাবী আদায়ের লক্ষ্যে তাদের এই বিক্ষোভ সেগুলি হল শিক্ষক বদলি ও শিক্ষক নিয়োগে দূর্নীতিতে যুক্ত সমস্ত নেতা, মন্ত্রী, সরকারি আধিকারিক ও এজেন্টদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, অনৈতিকভাবে চাকরি পাওয়া শিক্ষক শিক্ষিকাদের বদলে প্রকৃত যোগ্য ও মেধাবী বঞ্চিত বেকার যুবক যুবতীদের দ্রুততার সাথে শিক্ষক পদে নিয়োগ করা, প্রাথমিক সহ সমস্ত সরকারি শুন্য পদে স্বচ্ছতার সাথে দ্রুত নিয়োগ করা, ২০১৪, ২০১৭ ও পরবর্তীতে নিজ যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছভাবে নিয়োগ পাওয়া শিক্ষক শিক্ষিকাদের চাকরির নিরাপত্তা সুনিশ্চিত করা, টেট পাস করা সকলকে টেট পাস এর শংসাপত্র প্রদান এবং এন সি টি ই নির্ধারিত যোগ্যতামান মেনে ও এন সি টি ই নির্ধারিত সিলেবাস অনুযায়ী টেট পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিয়োগ করা। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির আলিপুরদুয়ার জেলার বিভিন্ন এলাকার সদস্যগন।
Alipurduar: জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সামনে অবস্থান বিক্ষোভ ও শিক্ষকসভা নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper