হাওড়ার ৪১ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌর প্রতিনিধি অরবিন্দ গুহর নেতৃত্বে এলাকায় ডেঙ্গি প্রতিরোধে ব্লিচিং এবং মশার ওষুধ ছড়ানো হয়। এলাকাতে ডেঙ্গির প্রভাব যাতে না বৃদ্ধি পায় তাই এই উদ্যোগ বলে জানা যাচ্ছে। ৪১ নম্বর ওয়ার্ডে দুইজন ডেঙ্গি আক্রান্ত হয়েছিল। এখন দুজনেই সুস্থ্য রয়েছে। এলাকার ড্রেন পরিষ্কার সহ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। প্রাক্তন পৌর প্রতিনিধি অরবিন্দ গুহ জানান তাঁরা এলাকার মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলছেন। এলাকাতে পৌর পরিষেবা সহ ডেঙ্গি প্রতিরোধে তাঁরা একসাথে কাজ করছেন। এলাকার মানুষও স্বতস্ফূর্ত ভাবে তাঁদের কাজে এগিয়ে আসছেন।এলাকার বাসিন্দা অর্পিতা পতি জানান পৌর নিগম থেকে নিয়মিত ব্লিচিং সহ মশার তেল দেওয়া হয়। সেভাবে মশার উপদ্রব না থাকলেও তাঁরা রাতে মশারি ব্যবহার করেন। পাশাপাশি নিয়মিত জমা জল ফেলে দিয়ে ডেঙ্গি যাতে না ছড়ায় সেই দিকে তাঁরা সচেতন রয়েছেন।
Howrah: প্রাক্তন পৌর প্রতিনিধি অরবিন্দ গুহর নেতৃত্বে হাওড়ার ৪১ নম্বর ওয়ার্ডে ডেঙ্গি প্রতিরোধে ছড়ানো হল ব্লিচিং ও মশার ওষুধ
রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper