ভারতের নির্বাচন কমিশনের (kolkata) উদ্যোগে রবিবার কলকাতায় রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরে আয়োজিত হয় রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে অনলাইন পর্যালোচনা বৈঠক। ভারতের নির্বাচন কমিশনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার সহ কয়েকজন আধিকারিক।রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার মনোজ কুমার আগরওয়াল,বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত,রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাস,অরিন্দম নিয়োগী, রাজ্য নির্বাচন কমিশনের অন্যান্য আধিকারিকগন, রাজ্য পুলিশের নোডাল অফিসার আনন্দ কুমার, কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসারগন ও বিভিন্ন এনফোর্সমেন্ট এজেন্সীর নোডাল অফিসারগন। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রতিনিধিগন অন লাইনে এরাজ্যের জেলা পুলিশের আধিকারিক, প্রশাসনিক আধিকারিক ও অন্যান্যদের সাথে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে সার্বিক পর্যালোচনা করেন।
kolkata: আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে রাজ্য নির্বাচনী দপ্তরে পর্যালোচনা বৈঠক
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কলকাতা
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper