কুমারগ্রাম সার্কেলের (Alipurduar ) আবগারি দপ্তরের পক্ষ থেকে শামুকতলা থানার মধ্য পারোকাটা, উত্তর পারোকাটা, মহেশতলা এলাকা এবং কুমার গ্রাম থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩০ লিটার চোলাই এবং ৩৫০ লিটার চোলাই তৈরির উপকরণ নষ্ট করে দিয়েছেন এমনটাই জানিয়েছেন শনিবার রাত আটটা নাগাদ আবগারি দপ্তরের কর্মকর্তা। এদিন বিকেল তিনটে থেকে তাদের অভিযান শুরু। অভিযান লাগাতার ভাবে চলতে থাকবে জানা গেছে তাদের সঙ্গে কথা বলে।
Alipurduar: আবগারি দপ্তরের অভিযান ,উদ্ধার চোলাই
রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper