মঙ্গলবার , মার্চ 3 2026
Breaking News

Alipurduar: আবগারি দপ্তরের অভিযানে উদ্ধার প্রচুর ভূটানী মদ ও বিয়ার

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: আবগারি দপ্তরের অভিযানে উদ্ধার প্রচুর ভূটানী মদ ও বিয়াররাজ্য আবগারি (Alipurduar) দপ্তরের জয়গাঁ ও বীরপাড়া সার্কেলের কর্মীদের যৌথ অভিযানে শনিবার মাদারীহাট থানার মুজনাই চা বাগান এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার হয় প্রচুর পরিমান ভুটানী হুইস্কি ও বিয়ার। উদ্ধার হয়ে মদ পাচারের কাজে ব্যবহৃত একটি রেজিষ্ট্রেশন নম্বর বিহীন মোটরসাইকেল। আবগারি দপ্তর সূত্রে জানা গেছে উদ্ধার করা মদের মধ্যে রয়েছে একুশ কার্টুন হুইস্কি ও দশ কার্টুন বিয়ার। এগুলি ভুটান থেকে অন্যত্র পাচারের উদ্দ্যেশ্যে মজুত করা হয়েছিলো বলে অনুমান আবগারি কর্মীদের। তারা জানান উদ্ধার করা মদের আনুমানিক বাজার মূল্য পাঁচ লক্ষ একচল্লিশ হাজার পাঁচশো টাকা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।