দুটো মোটর বাইকে (Alipurduar) করে কালীপুজো দেখে আলিপুরদুয়ার ফিরছিলেন দুই যুবক ও দুই যুবতী। সেই সময় আলিপুরদুয়ার শহর থেকে কয়েক কিলোমিটার দূরে ডিমা নদীর সেতুর উপর কয়েকজন দুষ্কৃতি যুবক যুবতীদের পথ আটকায় ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাদের মোবাইল, টাকা ও একটি মোটরবাইক ছিনতাই করে। এক যুবক প্রতিবাদ জানালে দুষ্কৃতিরা তার পায়ে গুলি চালিয়ে জখম করে পালিয়ে যায়। তাদের চীৎকারে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ও আহত যুবককে আলিপুরদুয়ার হাসপাতালে নিয়ে যায়। আহত যুবকের নাম অনীশ দেব, আলিপুরদুয়ার নিউটাউন এলাকার বাসিন্দা। সে জানায় দুষ্কৃতিরা মুখে মাস্ক পড়ে ছিলো। হাসপাতাল সূত্রে জানা গেছে শুক্রবার যুবকের পায়ে অস্ত্রোপচার করা হবে। ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে আলিপুরদুয়ার জেলা জুড়ে। গোটা ঘটনার তদন্তে নেমেছে কালচিনি থানার পুলিশ।
Alipurduar: কালীপুজোর রাতে ছিনতাই ও গুলি চালনার ঘটনায় ব্যপক চাঞ্চল্য আলিপুরদুয়ারে
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper