রাজ্যজুড়ে ফের শুরু হয়েছে দুয়ারে সরকার কর্মসূচী। সোমবার আলিপুরদুয়ার দুই নম্বর ব্লকের উত্তর পারোকাটা হাই স্কুল প্রাঙ্গনে আয়োজিত দুয়ারে সরকার কর্মসূচীতে আলিপুরদুয়ার জেলা পুলিশের পক্ষ থেকে শামুকতলা থানার উদ্যোগে আয়োজিত হয় সাইবার ক্রাইম বিষয়ে সচেতনতা শিবির। সরকারি প্রকল্পের সুবিধা সহ বিভিন্ন সামাজিক প্রকল্পে নাম নথিভুক্তির জন্য দুয়ারে সরকার কর্মসূচীতে আসেন সাধারন মানুষ। তারা সাইবার ক্রাইম বিষয়ে অজ্ঞ। তাদের সাইবার ক্রাইম বিষয়ে সচেতন করতে এই উদ্যোগ গ্রহন করেছে আলিপুরদুয়ার জেলা পুলিশ। সাইবার ক্রাইম শিবিরে উপস্থিত থাকেন সাইবার ক্রাইম বিষয়ে বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত পুলিশ কর্মীরা। তারা সাইবার ক্রাইম বিষয়ে বিভিন্ন বার্তা সাধারন মানুষকে দিয়ে সচেতন করে তুলছেন। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।
Alipurduar: দুয়ারে সরকার কর্মসূচীতে সাইবার ক্রাইম বিষয়ে সচেতনতা শিবির জেলা পুলিশের
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla