আলিপুরদুয়ার জেলার ফালাকাটা পৌরসভার এলাকাধীন শিশু শিক্ষাকেন্দ্র, মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের সহায়িকা ও সম্প্রসারকগন চলতি বছরের এপ্রিল মাস থেকে তাদের প্রাপ্য সাম্মানিক পাচ্ছেননা। তারা জানান কর্তৃপক্ষের খামখেয়ালিপনার জন্যই তারা তাদের প্রাপ্য সাম্মানিক থেকে বঞ্চিত হয়ে আছেন। জেলার অন্যান্য এলাকার সহায়িকা ও সম্প্রসারকগন তাদের সাম্মানিক পেয়ে যাচ্ছেন। এর আগেও তারা সাম্মানিক এর দাবিতে উচ্চপদস্থ কর্তাদের জানিয়েছেন কিন্তু কোনো লাভ হয়নি। মঙ্গলবার ফের তারা আলিপুরদুয়ার জেলার মুখ্য প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যায় এসে জেলা শিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা শাসককে ডেপুটেশন দেন। অতিরিক্ত জেলা শাসক ডেপুটেশন গ্রহন করে জানান বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহন করা হবে।
Alipurduar: সাম্মানিক এর দাবিতে অতিরিক্ত জেলা শাসককে ডেপুটেশন
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla