আলিপুরদুয়ার শহরকে সিসিটিভি ক্যমেরায় মুড়ে ফেললো আলিপুরদুয়ার জেলা পুলিশ। রবিবার আলিপুরদুয়ার জেলা পুলিস দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সিসিটিভি কন্ট্রোল রুম চালু করা হয়। উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি শীলা দাস সরকার, জেলা পুলিশ সুপার ওয়াই রঘুবংশী, জেলা পরিষদের সহকারী সভাধিপতি মনোরঞ্জন দে, উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান মৃদুল গোস্বামী, আলিপুরদুয়ার পৌরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর, জে ডি এ চেয়ারম্যান গঙ্গা প্রসাদ শর্মা, আইনজীবী তুষার চক্রবর্তী ও বিশিষ্টজনেরা। পুলিশ সুপার ওয়াই রঘুবংশী জানান আলিপুরদুয়ার শহরের অলিগলিতে লাগানো সিসিটিভি ক্যামেরার মাধ্যমে শহরের কোথায় কি ঘটছে সেদিকে প্রতি মুহূর্তে নজরদারী চালাতে সুবিধা হবে পুলিশের পাশাপাশি শহর এলাকায় বিভিন্ন অপরাধমুলক কার্যকলাপ নিয়ন্ত্রণে সুবিধা হবে বলেও তিনি জানান।
আলিপুরদুয়ার শহরকে সিসিটিভি ক্যমেরায় মুড়ে ফেললো আলিপুরদুয়ার জেলা পুলিশ
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla