আলিপুরদুয়ার জেলা জুড়ে উদযাপিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এদিন আলিপুরদুয়ার পৌরসভার উদ্যোগে পৌরসভা প্রাঙ্গনে ভাষা শহীদ স্মারকে পুষ্পার্ঘ্য অর্পণ করে দিনটি উদযাপিত হয়। আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে ভাষা শহীদ স্মারক স্তম্ভের নীচে আল্পনা দিয়ে নৃত্য, গীত,আবৃত্তি ও আলোচনা সভা আয়োজনের মাধ্যমে ভাষা দিবস উদযাপন করে আলিপুরদুয়ার সংস্কৃতি সংস্থা। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ও যথাযথ মর্যাদায় দিনটি উদযাপিত হয়। জেলার কুমারগ্রাম ব্লকের বারোবিশা শিক্ষা ও সংস্কৃতি মঞ্চের উদ্যোগে বারোবিশা চৌপথিতে সারাদিন ব্যাপী নাচ, গান, আবৃত্তি ও আলোচনা সভার মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন হয়। প্রতিটি অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তারা প্রতিটি জাতি ও সম্প্রদায়ের মাতৃভাষা কে যথাযথ মর্যাদা দানের কথা বলেন এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন।
Alipurduar: আলিপুরদুয়ার জেলা জুড়ে উদযাপিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla