আলিপুরদুয়ার জেলা (Alipurduar) পুলিশের জয়গাঁ থানার পুলিশ গোপন সুত্রে পাওয়া খবরের ভিত্তিতে শুক্রবার থানা এলাকার গুম্ফা রোডে একটি ভুটান নম্বরের বোলেরো পিক আপ ভ্যান আটক করে তল্লাশী চালায়। তল্লাশীতে উদ্ধার হয় SPM- PRX- WOOCKHARDT নামক মাদক জাতীয় আটশো আটষট্টিটি ক্যাপসুল। গ্রেপ্তার করা হয় চালক দাওয়া তশেরিং কে, সে ভুটানের পারো জেলার বাসিন্দা। এন ডি পি এস আইনের নির্দেশিকা মেনে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। ধৃতের বিরুদ্ধে এন ডি পি এস আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ধৃতকে শনিবার আলিপুরদুয়ার জেলা আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
Alipurduar: মাদক ক্যাপসুল সহ গ্রেপ্তার ভুটানের নাগরিক
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla