নির্বাচনের (Alipurduar ) জন্য তৈরি নাকা পয়েন্ট পরিদর্শন করলেন পুলিশ অবজারভার আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের মাঝেরডাবড়ী গ্রাম পঞ্চায়েত এলাকায় নাকা পয়েন্ট তৈরি করা হয়েছে নির্বাচন দপ্তরের পক্ষ থেকে। শনিবার সেই নাকা পয়েন্ট পরিদর্শন করেন পুলিশ অবজারভার। গত কয়েকদিন ধরেই পুলিশ অবজারভার আলিপুরদোর দু’নম্বর ব্লকের বিভিন্ন এলাকা পরিদর্শনের পাশাপাশি থানা পরিদর্শন করছেন। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য সাধারণ মানুষকে বার্তা দিচ্ছেন। নির্ভয়ে ভোটদানের জন্য জনতা কে সচেতন করছেন। বিধানসভা ভোটের দিন পর্যন্ত পরিদর্শনের পাশাপাশি ভোটারদের সচেতন করবেন বলে জানিয়েছেন।
Alipurduar: নাকা পয়েন্ট পরিদর্শন পুলিশ অবজারভার এর
রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper