সোমবার , জুন 1 2026
Breaking News

Alipurduar: ফালাকাটার বিজেপির প্রার্থীর উপর আক্রমণ ,আহত এক

রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: ফালাকাটার বিজেপির প্রার্থীর উপর আক্রমণ ,আহত একফালাকাটা (Alipurduar) বিধানসভার বিজেপি প্রার্থী দীপক বর্মনের উপর আক্রমণ করার অভিযোগ উঠেছে। আহত হয়েছেন বিজেপির বুথ সভাপতি রাখাল দাস বর্তমানে তিনি ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন।বিজেপি প্রার্থী দীপক বর্মন জানান এদিন সন্ধ্যায় ফালাকাটা দেওগাঁও এলাকায় প্রচার চলছিল। যখন ওই এলাকায় কয়েকটি দোকানে প্রচার করছিলেন কার্যকর তাদের নিয়ে সেই সময় কিছু দুষ্কৃতী জয় বাংলা স্লোগান দিয়ে তেরে আসে এবং বিজেপি কর্মী রাখাল দাসের মাথায় লাঠি দিয়ে আঘাত করে এবং বিমল বর্মনের মুখে ঘুসি দেয়। বর্তমানে রাখাল দাস চিকিৎসাধীন হাসপাতালে। বিজেপির প্রার্থী দীপক বর্মন জানিয়েছেন তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করবেন এবং নির্বাচন দপ্তরের কাছে অভিযোগ দায়ের করবেন। ‌ তিনি প্রশ্ন তুলেছেন কোন রাজ্যে বাস করছেন পশ্চিমবঙ্গ নাকি অন্য কোন রাজ্য ?

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।