আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের কুমারগ্রাম গ্রাম পঞ্চায়েতের অমরপুর গ্রামে একটি পানীয় জল প্রকল্পের কাজের শুভ সূচনা করলেন কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জিলা লামা। তিনি জানান প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আর্থিক ও কারিগরি সহায়তায়। প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি পুরন হবে সেই সাথে তাদের পানীয় জলের সমস্যা দূর হবে। প্রকল্পটির কাজ শুরু হওয়ায় খুশী এলাকাবাসী।
Alipurduar: পানীয় জল প্রকল্পের কাজের সূচনা করলেন পঞ্চায়েত সমিতির সভাপতি
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla