পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেনী কল্যান দপ্তরের উদ্যোগে ও কুমারগ্রাম পঞ্চায়েত সমিতি ও কুমারগ্রাম ব্লক প্রশাসনের সহায়তায় মঙ্গলবার দক্ষিণ কামাখ্যাগুড়ি নয়ারহাট মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের মাঠে শুরু হলো কুমারগ্রাম ব্লক ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতা। এদিন প্রতিযোগিতার উদ্বোধন করেন কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জিলা লামা। উপস্থিত ছিলেন কুমারগ্রামের বিডিও মিহির কর্মকার, পঞ্চায়েত সমিতির পুর্ত কর্মাধ্যক্ষ দুলাল দে সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিগন। জানা গেছে ব্লকের সমস্ত গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে ভাওয়াইয়া সঙ্গীত এর দরিয়া ও চটকা বিভাগে প্রতিযোগী ও প্রতিযোগিনীরা এই প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন।
Alipurduar: কুমারগ্রাম ব্লক ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতা র উদ্বোধন করলেন পঞ্চায়েত সমিতির সভাপতি
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla