আলিপুরদুয়ার জেলার মাদারীহাটে এশিয়ান হাই ওয়েতে শুক্রবার সকালে একটি বাসের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক জনের মৃত্যু ঘটে এবং তেরো জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাদারীহাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠায়। জানা গেছে আহতদের মধ্যে দুই জন শিশু আছে। আহতদের মধ্যে ছয় জন গুরুতর আহত থাকায় তাদের আলিপুরদুয়ার জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় তার নাম বিশ্বজিত সরকার, কোচবিহার জেলার তুফানগঞ্জের বাসিন্দা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত বাস ও ট্রাকটিকে সরিয়ে নিয়ে যায়। ট্রাকচালক পলাতক। পুলিশের অনুমান সকালে কুয়াশার জন্য দৃশ্যমানতা কম থাকায় এই দূর্ঘটনা ঘটেছে।
Alipurduar: মাদারীহাটে এশিয়ান হাই ওয়েতে পিকনিকের বাসের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, মৃত এক আহত তেরোজন
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla